বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

১০ লাখ বিদেশি শ্রমিককে ইফতার করাবে সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: সৌদি আরবের বাদশা আবদুল্লাহ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর হিউম্যানিটারিয়ান সার্ভিসেস নামের একটি সংস্থা পবিত্র রমজানে বিদেশি শ্রমিকদের জন্য আয়োজন করেছে হয়েছে বিশেষ ইফতার।

দ্বিতীয় শিল্প নগরী হিসেবে পরিচিত রিয়াদের ৯১টি স্থানে উন্মুক্ত ইফতার করানো হবে হাজার হাজার বিদেশি শ্রমিককে। পবিত্র রমজানে প্রতিদিন এভাবে ইফতার বিতরণ করা হবে। যেসব এলাকায় এভাবে ইফতার বিতরণ করা হবে সেখানে রয়েছে এক হাজারেরও বেশি শিল্প কারখানা। আর তাতে কাজ করেন দেড় লাখের মতো।

এ উদ্যোগ শুরু হচ্ছে বুধবার থেকে। এতে ধারণা করা হচ্ছে প্রতিদিন এমন ইফতারে সামিল হবেন ৩০ হাজারেও বেশি মানুষ।

ধারণা করা হচ্ছে সারা রমজানে মোট ১০ লাখ ইফতার বিতরণ করতে পারবে এ সংস্থা। ইতিমধ্যে এ কাজের উদ্বোধন করেছেন বাদশা আবদুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স তুরকি বিন আবদুল্লাহ। ধারণা করা হয়, মধ্য প্রাচ্যের মধ্যে এটাই এমন সবচেয়ে বড় আয়োজন।

এই আয়োজনের উদ্বোধনকালে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা শেখ ওয়ালিদ আল মারজুকি বলেন, “প্রায় ২০ বছর আগে আমরা দিনে মাত্র ৫০০ মানুষকে অর্থাৎ এক মাসে মাত্র ১৫ হাজার মানুষকে ইফতার করাতে পারতাম। এখন প্রিন্স আমাদের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন। আমাদের দিকে হাত প্রসারিত করেছেন। তার উৎসাহেই আমরা পবিত্র রমজান মাসে ১০ লাখ মানুষকে ইফতার করানোর পরিকল্পনা নিয়েছি।

রমজানের কল্যাণ লাভে সর্বাত্মক চেষ্টা করতে হবে: মসজিদুল হারামের ইমাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ