রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানে বিবাহ বিচ্ছেদে নিষেধাজ্ঞা ফিলিস্তিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র রমজান মাসে কোনো বিবাহ বিচ্ছেদ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ফিলিস্তিনের ইসলামিক আদালতের প্রধান।

তিনি বলেন, ইসলামিক আদালতের বিচারকরা যাতে রমজান মাসে কোনো বিবাহ বিচ্ছেদ অনুমোদন না করে সেজন্য বিচারকদের নির্দেশনা দিয়েছেন তিনি।

এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বিচারক বলেন, রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে না। অনেকে উত্তেজিত হয়ে পড়ে এবং তারা মুখ ফসকে অনেক কিছু বলে। সেজন্য পরে তারা আফসোস করে।

‘যেহেতু অনেকে খাবার ও পানি গ্রহণ করেনা এবং ধূমপান থেকে বিরত থাকে, সেজন্য এটি সমস্যা তৈরি করতে পারে’ বলছিলেন বিচারক মাহমুদ হাবাশ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ২০১৫ সালে পশ্চিমতীর এবং গাজায় ৫০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়েছে আট হাজারের বেশি। অনেকে বলেন, ব্যাপক দারিদ্র এবং কর্মসংস্থানের অভাবে বিবাহ বিচ্ছেদ ঘটছে বেশি। জানা গেছে, ফিলিস্তিনে বিয়ে নিবন্ধন এবং বিচ্ছেদ হয় শরিয়া আদালতে।

সূত্র : বিবিসি

ভারতে তিন তালাকের হার ০.৩ শতাংশ!

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ