মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ওসামা বিন লাদেনকে নিয়ে ঠাট্টা করায় হেলিকপ্টার নিয়ে পুলিশ হাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাউজপার্টিতে লাদেনের মৃত্যুকে নিয়ে মজা করে গান গাইছিলেন তারা। পাশাপাশিই চলছিল হাসি ঠাট্টাও। আচমকাই দেখলেন বাড়ির বাগানে এসে হাজির হয়েছে পুলিশের হেলিকপ্টার। ইসলাম বিরোধী গানে ঠাট্টা করে মেতে উঠেছিলেন তারা। তাই তাদেরকে ইসলাম বিরোধী বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা গেছে, প্রচন্ড জোরে বাজছিল গানগুলো। আর ওসামা বিন লাদেনের মৃত্যুকে ঘিরেই তারা গান গাইছিলেন জোরে জোরে। বিন লাদেন সং হিসেবে তকমা দেওয়া হয়েছে ঐ বিশেষ গানগুলোকে। কিন্তু এই গানটির সঙ্গে ধর্ম বিদ্বেষের কোনো বিষয় এখানে নেই বলে জানিয়েছে হাউজপার্টিতে উপস্থিত ব্যক্তিরা।

এই প্রসঙ্গে অভিযুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে। ইউটিউবে পরপর গান চলছিল। তখনই হয়তো এই গানটি চালু হয়ে গেছে। এসময় হাউজপার্টিতে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি নিয়ে খুবই ক্রুদ্ধ হয়ে যান।

তিনি বলেন, এই মিউজিকটি যথেষ্ট পরিচিত। ব্রিটিশ এবং আমেরিকান সেনারা হত্যা করার পর পরই ইউটিউবে আসে এই ভিডিওটি।

এদিকে, একজন মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন ঐ হাউজপার্টিতে। লাদেনের গানটি বাজতেই সঙ্গে সঙ্গে প্যানিক বাটন প্রেস করেন তিনি। এরপরই দশজন পুলিশ হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয় সেখানে।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ