রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মালয়েশিয়ার নাগরিকত্ব চেয়েছেন জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিকত্ব চেয়েছেন। এনআইএ-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

গ্রেফতারি এড়াতেই তিনি এই পদক্ষেপ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও মালয়েশিয়া সরকারের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেক্ষেত্রে জাকির নায়েক মালয়েশিয়াতে গিয়ে কী করে গ্রেফতার এড়াবেন, সে বিষয়েই প্রশ্ন উঠেছে।

গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশন এলাকায় হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হানা হয়। সেই হামলায় অংশ নেওয়া জঙ্গিরা বিতর্কিত ভারতীয় ধর্মীয় প্রবক্তা জাকির নায়েকের অনুষ্ঠান ‘পিস টিভি’তে দেখে অনুপ্রাণিত হয়েছিল বলে জানা যায়। পরে কাশ্মীরে হিজবুল মুজাহিদিন জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে সেনাবাহিনী। জানা যায় তিনিও জাকির নায়েকের অনুষ্ঠাণের ভক্ত ছিলেন। ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ উঠছে জাকির নায়েকের সংস্থার বিরুদ্ধে। মুম্বাইতে সেই সংস্থায় তালা ঝুলিয়েছে পুলিশ। বন্ধ করা হয়েছে তার ‘পিসি টিভি’র অনুষ্ঠান সম্প্রচার।

ঢাকার গুলশনে হামলার পরই মুম্বাই ছেড়ে সৌদি আরবে চলে গিয়েছেন জাকির নায়েক। তিনি এখন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে রয়েছেন।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ