রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চিনে বন্ধ করা হলো সমকামীদের ডেটিং অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমকামীদের জন্য চীনের একটি ডেটিং অ্যাপ বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ । চিনে 'রিলা' নামে ঐ অ্যাপের ব্যবহারকারী ছিল ৫০ লক্ষেরও বেশি।

রিলা অ্যাপটি এখন অ্যান্ড্রয়েড বা অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না। তাছাড়া এটার ওয়েব সাইট ডিলিট করা হয়েছে।

কিন্তু এসব করার কারণ কী? কেন এটা বন্ধ করা হয়েছে সেটা এখনো পরিষ্কার না।

গত সপ্তাহে এর ব্যবহারকারীরা হঠাত আবিষ্কার করেন যে অ্যাপটি তারা ব্যবহার করতে পারছেন না।

তবে রিলা'র পক্ষ থেকে বলা হয়েছে, রিলা সব সময় তোমাদের সাথে ছিলো এবং ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো।

চীনের রাষ্ট্রীয় ইন্টারনেট রেগুলেটরি সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চাইনা এই বিষয়ে কোন মন্তব্য করেনি।

সমকামীতা চিনে অবৈধ নয়। তবে ২০০১ সাল পর্যন্ত সমকামীতাকে মানসিক অসুস্থতা হিসেবে দেখা হতো। এবং এখনো এর বিরুদ্ধে একটা রক্ষণশীল মনোভাব লক্ষ্য করা যায় দেশটিতে। খবর বিবিসি বাংলা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ