রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: কর্মকর্তাসহ ১৩ সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ১৩ সৈন্য নিহত হয়েছেন।

বুধবার রাতে ইরাক সীমান্তের কাছে একটি বিদ্যুতের লাইনে ধাক্কা খেয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এর ফলে এটির সব আরোহী প্রাণ হারান।  হেলিকপ্টারটি তুরস্ক-ইরাক সীমান্তে টহল দেয়ার কাজে নিয়োজিত ছিল এবং রাতের বেলা উড্ডয়নের তিন মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।

তুরস্কের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাইলটের ভুলের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।  নিহতদের মধ্যে একজন পদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর দুই মাস আগে গত মার্চে তুরস্কের ইস্তাম্বুল শহরের আকাশে একটি বেসামরিক হেলিকপ্টার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।  ওই ঘটনায় এর সাত আরোহীর সবাই নিহত হয়েছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ