শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় জয়পুরহাটে মঞ্জুরুল আলম তোতা নামে এব যুবককে গেফতার করেছে পুলিশ। মঞ্জুর জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকার মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায় গতকাল বুধবার দিবাগত রাতে মঞ্জুর তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে , আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, মঞ্জুর নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীসহ ওইসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা ধরণের অশ্লিল ছবি ও মানহানিকর ভাষা ব্যবহার করে তাদের সুনাম ক্ষুণ্ন করে আসছিলেন।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বাদী হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ জেলা সদরের পাঁচুর চক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ