মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

কৃষিতে বরাদ্ধ কমলে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে পারবে না: ইসলামী কৃষক মজুর আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের ৬০ ভাগ মানুষ কৃষি নির্ভর হলেও ১ জুন ঘোষিত জাতীয় বাজেটে কৃষি খাতে সবচেয়ে কম বরাদ্ধ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী কৃষক মজুর আন্দোলন।

ইসলামী কৃষক মজুর আন্দোলন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির এক বাজেট প্রতিক্রিয়ায় বলেন, দেশে কৃষি উৎপাদন ১ শতাংশ বৃদ্ধি পেলে দারিদ্রের হার ০.৪১ শতাংশ হ্রাস পায়। আর কৃষি বহির্ভূত খাতে উৎপাদন বৃদ্ধি পেলে দারিদ্র্য হ্রাস পায় ০.২ শতাংশ। অর্থৎ কৃষি খাতের প্রবৃদ্ধি অন্যান্য খাতের প্রবৃদ্ধির তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। এরপরেও কৃষিখাতে সর্বনিন্ম বরাদ্ধের অর্থ কৃষি কাজে দেশের কৃষকদেরকে নিরুৎসাহিত করার ছাড়া আর কিছুই নয়।

আজ এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, চীন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ কৃষিতে প্রচুর ভর্তুকি দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও বাংলাদেশ সরকারের সে বিষয়ে কোনো ভাবনা আছে বলে মনে হয় না। বাজেটে কৃষিতে বরাদ্ধ কম থাকায় কৃষি উৎপাদনের সঙ্গে উৎপাদন খরচ বেড়েই চলেছে।

হেফাজতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে: সম্মিলিত সাংস্কৃতিক জোট

বিশেষ করে পানি সেচ, বীজ, সার, শ্রমিকের মজুরী। অন্যদিকে কৃষিপণ্যের দাম কম হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য কৃষিতে কৃষকরা দিনদিন আগ্রহ হারিয়ে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো সরকারের কৃষি অধিদপ্তর থাকবে কিন্তু কৃষি জমি ও কৃষক খুঁজে পাওয়া যাবে না। এজন্য কৃষিতে বরাদ্ধ বৃদ্ধি করতে হবে।

তিনি প্রকৃত কৃষকদেরকে সার, সেচ, বীজ সম্পূর্ণ ফ্রি বিতরণের পদক্ষেপ গ্রহন ও কৃষি পন্য ন্যায্যমূল্যে কৃষকদের নিকট থেকে সংগ্রহে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবী জানান

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ