রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাতারকে বিচ্ছিন্ন করার কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের জোগানদাতা অভিযোগ করে কাতারকে উপসাগরীয় প্রতিবেশীদের কাছ থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার কৃতিত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করা বার্তায় কাতারের বিচ্ছিন্নতার জন্য নিজের ভূমিকার কথা বলেন ট্রাম্প।

সন্ত্রাসী ও ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইয়েমেন, লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার ও মালদ্বীপ। এর একদিন পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবে সাম্প্রতিক সফরে তিনি বলেছিলেন, কাতার ‘চরমপন্থী মতাদর্শ’গুলোর পৃষ্ঠপোষক। সফরের ফল পাওয়া শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে ট্রাম্পের সফরের মাত্র দুই সপ্তাহ পর উপসাগরীয় ও মিত্র দেশগুলোর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড়।

সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বক্তৃতায় ট্রাম্প মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলো কাতারকে একঘরে করেছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটারে লেখেন "মধ্যপ্রাচ্য সফরের সময় আমি বলেছিলাম জঙ্গি অর্থায়ন ঠেকাতে হবে, এটাকে কোনভাবেই বাড়তে দেয়া যাবে না। দেখেন-নেতারা কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করছেন"।

এরপর আরেকটি টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, সৌদি আরবসহ পঞ্চাশটি দেশ যে বলছে তারা চরমপন্থা মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে, তা দেখে খুব ভালো লাগছে। কাতারকে উদ্ধৃত করে তারা তাদের সিদ্ধান্তও জানিয়েছে। সন্ত্রাসবাদ শেষ করার লক্ষ্যে সম্ভবত এটাই শুভ সূচনা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ