রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সর্ব ভারতীয় দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। আজ মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

নয়াগাঁওয়ের বিক্রম টেন্ট হাউসকে অস্থায়ী কারাগার ঘোষণা করে তাঁকে সেখানে রাখা হয়।

৬ জুন মন্দসৌরে কৃষকদের বিক্ষোভ মিছিলে গুলিতে পাঁচজন নিহত হন।বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গুলি চালিয়েছে। তবে এই দাবি অস্বীকার করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, সেখানে পুলিশ কোনো গুলি চালায়নি। কৃষকদের প্রতিবাদ মিছিলে কার নির্দেশে গুলি চালানো হলো, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

রাহুল গান্ধী মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার জন্য আজ সকালে দিল্লি থেকে রওনা দেন। তিনি রাজস্থান হয়ে মধ্যপ্রদেশে ঢোকেন। পথে তিনি টুইট করেন, তাঁর মন্দসৌর যাত্রা ঠেকাতে সরকার সক্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রদেশে ঢোকার পর তিনি মোটরসাইকেলে করে মন্দসৌরের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু পথে নিমচেতে অবরোধ তৈরি করে রাখে পুলিশ। সেখানেই রাহুলকে থামিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় সরকার ও মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি শুধু কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে যেতে দেওয়া হলো না। কী কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশ জানাচ্ছে না।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ