রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আবার সরকার গঠন করবে থেরেজা মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও যুক্তরাজ্যের সরকার গঠনের ঘোষণা দিলেন থেরেজা মে।  দেশটির ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থনে নতুন সরকার গঠন করার ঘোষণা দিয়েছেন তিনি।

বাকিংহাম প্যালেস থেকে বের হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এক বক্তৃতায় থেরেসা এই কথা জানান। নির্বাচনে তার দল কনজারভেটিভ পার্টি সবচেয়ে বেশি ভোট এবং আসন পেয়েছে। এই জন্য থেরেসার দল সরকার গঠনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে থেরেসা বাকিংহাম প্যালেসে গিয়ে রানী এলিজাবেথের কাছ থেকে সরকার গঠনের অনুমতি নিয়েছে।

যুক্তরাজ্য নির্বাচনে তিন বাংলা কন্যার জয়; ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা

৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফলে কনজারভেটিভ পেয়েছে ৩১৮ আসন। সরাসরি সরকার গঠন করতে হলে দলটিকে পেত হতো ৩২৬ আসন। তাই এখন দলটিকে আট আসন কম পাওয়ায় ডিইউপি'র সমর্থন নিয়ে সরকার গঠন করতে হচ্ছে।

২৫ মিনিটের বক্তৃতায় থেরেসা জানিয়েছেন, ডিইউপি'কে সঙ্গে নিয়ে তিনি মিত্রতার সঙ্গে কাজ করতে চান। সেইসঙ্গে দেশের সংকটপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যকে এগিয়ে নিতে চান।

সূত্র :  বিবিসি বাংলা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ