রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুক্তি পেলেন গাদ্দাফির ছেলে সাইফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১ বছর পর মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি মুক্তি পেয়েছেন। বিশেষ ক্ষমায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এই ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

সন্তানদের মধ্যে সাইফই গাদ্দাফির বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছর ধরে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া দলের কাছে বন্দি ছিলেন।

আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন জানিয়েছে, সাইফকে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে এখনো প্রকাশ্যে আনা হয়নি।

সাইফ আল ইসলাম বর্তমানে পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার আত্মীয়দের সঙ্গে রয়েছেন। মিলিশিয়া গ্রুপটি বলছে, তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধে কাজ করছে। দেশের পূর্বাঞ্চলীয় সরকার ইতিমধ্যেই সাইফ আল ইসলামকে বিশেষ ক্ষমা প্রদান করেছে। তবে এর আগেও একবার সাইফের মুক্তির কথা বলা হয়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

গাদ্দাফি বিতর্কে ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ