মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সর্বশক্তি প্রয়োগ করে হলেও গ্রীক মূর্তি অপসারণে বাধ্য করা হবে: আল্লামা নূরুল হুদা ফয়েজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব চৌধুরী, সিলেট : গতকাল শনিবার (১০ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে “ইসলামী হুকুমত কায়েমে সিয়ামের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ফয়েজী বলেন, সর্বশক্তি প্রয়োগ করে হলেও গ্রীক মূর্তি অপসারণ করতে বাধ্য করা হবে। ১৭ রমজান বদরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করা হবে, তারপরও যদি সরকারের টনক না নড়ে তবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি ফখর উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ রিয়াজুল ইসলামের সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ও সম্ভাব্য সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন খান। তিনি বলেন, ইসলাম বিদ্বেষীদের সাংস্কৃতিক আগ্রাসন কোনভাবেই মেনে নেওয়া হবে না।

২০দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোট একাংশের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রকিব বলেন, মূর্তি ইস্যুতে ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর সাহেবের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আপনারা কঠোর আন্দোলনের ডাক দেন, এদেশের আলেম-ওলামা আপনাদের পাশে থাকবে।

আরো বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য মুহাঃ মাহমুদুল হাসান, মহানগর সভাপতি মুহাঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুনির হোসাইন, জেলা সহ-সভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহ প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ