রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবে পুলিশের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন: সৌদি আরবের আল কাতিফ শহরে পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন— শামীম (৪০) ও শাহ পরাণ (২৭)। নিহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবে।

ভৈরব শহরের চন্ডিবের গ্রামের হাজী কালা মিয়ার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে নিহত শামীম তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

একই বাড়ির নুরুল ইসলামের ছেলে শাহ পরাণ ছয় ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ। নিহত দু’জন সম্পর্কে একে অপরের ফুফাতো ও মামাতো ভাই ছিলেন। অপরদিকে এ ঘটনায় বুকে গুলিবিদ্ধ আহত মাহবুবের বাড়ি ভৈরবের শিবপুর ইউনিয়নের ছনছাড়া গ্রামে।

নিহতের স্বজনরা জানায়, শামীম চার মাস পূর্বে ভাগ্য ফেরাতে এবং মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার আশা নিয়ে সৌদি আরবে যায়। আর শাহপরাণ গত এক যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবে প্রবাসী জীবনযাপন করছেন।

ঘটনার দিন গেল ৬ জুন শামীম মামাতো ভাই শাহপরাণকে সাথে নিয়ে সৌদির দাম্মাম শহর থেকে আকামা করার জন্য প্রাইভেটকার যোগে আল কাতিফে যাওয়ার পথে নিখোঁজ হয়।

শনিবার রাতে সৌদি থেকে কটিয়াদী এলাকার জনৈক এক ডাক্তার মুঠোফোনে পুলিশের গুলিতে শামীম ও শাহপরাণ নিহতের বিষয়টি তাদের পরিবারের লোকজনকে নিশ্চিত করেন। সরকারের কাছে নিহতের পরিবারের দাবি তাদের প্রিয়জনের লাশটা যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ