রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশে যেতে চায় ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয়ে মার্কিনিদের সঙ্গে মিশে যেতে চায় ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো। এ জন্য সেখানে গণভোটের আয়োজন করা হয়েছে। তাতে ভোটার উপস্থিতি খুবই কম হওয়া সত্ত্বেও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে ।

তবে কম ভোটারের উপস্থিতি ও বেশ কিছু বিরোধী দলের বয়কটের ফলে এ গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

ক্যারিবিয় দ্বীপ হিসেবে খ্যাত পুয়ের্তো রিকোর এ গণভোটে ভোট দিয়েছেন শতকরা মাত্র ২৩ ভাগ ভোটার।

পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেলো বলেছেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও বাকি বিশ্বের কাছে পরিস্কার বার্তা দিয়ে দিয়েছেন ভোটাররা।

লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এর খবরে বলা হয়, পুয়ের্তো রিকোতে নিবন্ধিত ভোটার প্রায় ২২ লাখ ৬০ হাজার। তার মধ্যে শতকরা ২৩ ভাগ ভোটার ভোট দিয়েছেন। তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় পড়লেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ওপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া। কারণ, যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক সীমানা বর্ধিত করবে কিনা তা কংগ্রেস সিদ্ধান্ত নেবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ