রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুসলিম দেশের নাগরিকের উপর নিষেধাজ্ঞায় ট্রাম্পের আদেশ আপিল আদালতেও নাকচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা  পুনরায় আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে।

ট্রাস্পের নির্বাহী আদেশ বাতিল করে দেয়া পূর্ববর্তী একটি রায় বহাল রেখেছে দেশটির একটি আপীল আদালত।

রায়ে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করেছে। তবে রায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের ওপর সূক্ষ্ম যাচাই বাছাই এর ক্ষমতা বহাল রাখা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার একশো দিনের মধ্যে তিনি যা যা করবেন তার একটি ছিলো অভিবাসনের ওপরে কঠোর অবস্থান।

জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার এক নির্বাহী আদেশ সই করেন ।

ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দেশটিতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদও হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ইতিমধ্যেই বেশ কবার রুখে দিয়েছেন মার্কিন বেশ কজন বিচারক। এখন নতুন করে আরো একবার ট্রাম্পের আইনি পরাজয় হলো। এ দফায় হেরে গেলেও এই আইনি লড়াই অবশ্য এখনি শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ