মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

শরীয়তপুর উলামা পরিষদ ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ১৬ রমজান সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ বাসমতি রেস্তোরায় ঢাকাস্থ শরীয়তপুর উলামা পরিষদ ঢাকার সভাপতি, রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার শিক্ষক মুফতি আকরাম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতির ভাষণে মুফতি আকরাম হুসাইন বলেন- বরাবরেই শরীয়তপুর জেলার ছাত্ররা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে কৃতিত্বের সাক্ষর রাখছে। সিনিয়ররা তাদেরকে ততত্ত্বাবধান করলে তারা আরো এগিয়ে যেতে পারবে। তাই তাদের মেধা উৎসাহের লক্ষে বেফাক পরীক্ষায় উত্তীর্ণ (স্ট্যান্ডকারী) ছাত্রদেরকে এ বছর থেকে পুরস্কার দেয়া হবে ইনশাআল্লাহ।

তিনি ঈদের পরে শরীয়তপুরে অনুষ্ঠিতব্য সম্মেলন বাস্তবায়ন করার জন্য সকলকে আহবান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও শরীয়তপুর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মাহে রমজানের শিক্ষা হলো প্রতিটি মানুষের তাকওয়া অর্জন করা। তাকওয়া হলো খোদাভীতি। মানুষের মাঝে খোদাভীতি থাকলে পরিবার ও সমাজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

তিনি বলেন, আজকে পরিবার, সমাজ ও রাষ্ট্রে তথা সকল পর্যায়ে খুন-খারাবি হত্যা-ধর্ষণ, চুরি-ডাকাতিসহ যে অকল্পনীয় ঘটনার সূত্রপাত হচ্ছে। তার একমাত্র কারণ মানুষের ভিতর খোদাভীতি না থাকা। সমাজে সুখ শান্তি আননয়নে আলেম উলামাদেরকে তাদের বক্তব্যসহ সামাজিক কর্মকান্ডে আরো ভূমিকা পালন করতে হবে।

ঢাকা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন - উপদেষ্টা মুফতি আবুল হাসান শরীয়তপুরী, মাওলানা ফুয়াদ বিন আব্দুল বাতেন, মাওলানা আহমাদ কবির, সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ, মুফতি মনসূরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান আলী, জয়েন্ট সেক্রেটারি মুফতি ইদ্রিস বেলাল, প্রচার সম্পাদক মুফতি আখতারুজ্জামান মাহদী, মুফতি নুরুল আলম প্রমূখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ