রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো সামরিক ঘাঁটিতে হামলা করার হুমকি দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এই হুমকি দেন।

সাফাভি বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ভুল করে তাহলে মধ্যপ্রাচ্যের সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে তেহরান।

এ ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায় তাহলে ওয়াশিংটনের জেনে রাখা উচিত মধ্যপ্রাচ্যে তাদের সবগুলো ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

এসময় জেনারেল সাফাভি আরো বলেন, নিজের সীমান্ত রক্ষার জন্য ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। এছাড়া, আমেরিকার সামরিক শক্তি দিন দিন কমে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রাক্তন এই সেনাপ্রধান বলেন, নিজেকে সুপারপাওয়ার দাবি করে আমেরিকা বিশ্বব্যাপী সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশটির সামরিক শক্তি দিন দিন কমে আসছে। এর উদাহরণ হিসেবে তিনি সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সামরিক হস্তক্ষেপ করেও সিরিয়া সংকট নিরসনে আমেরিকা ব্যর্থ হয়েছ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ