রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লস্করে তৈয়্যবার হামলায় কাশ্মীরে ৬ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারত অধিকৃত কাশ্মীরে লস্করে তৈয়্যবার ভয়াবহ এক হামলায় প্রাণ হারিয়েছে ছয় পুলিশ সদস্য। শুক্রবার কাশ্মীরের অনন্তনাগের আরওয়ানি গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে আরওয়ানি গ্রামে অভিযান চালিয়ে লস্কর-ই-তৈয়বার তরুণ কম্যান্ডার জুনাইদ মাট্টুকে হত্যা করে যৌথবাহিনীর সদস্যরা। এর কয়েক ঘণ্টা পরেই সাম্প্রতিক কালের সবচেয়ে সংগঠিত ও বৃহত্তম হামলা চালায় জঙ্গিরা।
আরওয়ানি গ্রামে লুকিয়ে রয়েছে লস্কর কম্যান্ডার মাট্টু, এমন খবরে সেনা, পুলিশ ও সিআরপি গ্রামটিকে ঘিরে ফেললে শুরু হয় গুলির লড়াই। কোণঠাসা মাট্টু ও তার এক সঙ্গী মারা যায় বলে দাবি বাহিনীর। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মারা যান দুই গ্রামবাসীও।
কিন্তু এই অভিযানের পর থেকেই দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে দেদার পাথর ছোড়া।
এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানে লস্কর। বিকেলে টহল দিতে আসা পুলিশের একটি গাড়িকে ঘিরে ধরে গুলি ছুড়তে থাকে তারা।
অন্তত ১৫ জন সদস্য নিজেদের মধ্যে সমন্বয় রেখে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডিজি এস পি বৈদ্য। মাট্টুকে খতমের বদলা নিতে এই হামলা করা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। পরে অবশ্য লস্করের মুখপাত্র আবদুল্লা গজনভি বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করে।
তারা আরও জানায়, কম্যান্ডার মাট্টুর হত্যার বদলা নিতেই এই হামলা। কাশ্মীর পুলিশ কাশ্মীরিদের গায়ে হাত তোলা বন্ধ না করলে আরো এ ধরনের হামলা চালাবে তারা।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ