রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১১জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ভয়াভহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৫জন বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১১জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে কোয়েটার আইজিপি অফিসের সামনে এই বিস্ফোরণণের ঘটনা ঘটে। খবর ডন।

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানের কোয়েটা শহরটির পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে এই বিস্ফোরণে নিহতদের মধ্যে ছয়জনই পুলিশ সদস্য বলে জানা গেছে।

বিস্ফোরণের পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকাটি৷ ওই এলাকাজুড়ে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে৷ বিস্ফোরণে নয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ১৬ জন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের গাড়িকে লক্ষ্য করে চেকপোস্টের কাছে ওই বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ