রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদিসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর । সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে।

দুনিয়ার নানা প্রান্তে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় এদিন ঈদ পালিত হবে।

শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের এক সভা শেষে রবিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল জানিয়েছে, রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ তার ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ