রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জার্মানিতে বৈধতা পেলো সমকামী বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জার্মান পার্লামেন্টে সমকামী বিয়ের বৈধতার পক্ষে রায় দিলো এমপিরা। সমকামী বিয়ের বৈধতার প্রশ্নে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সোমবার বিরোধীদের এ বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির প্রস্তাব করলে শুক্রবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ব্যাপক ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রস্তাবটি পাস হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে জানা গেছে, এঞ্জেলা মার্কেল এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছিলেন।

তবে নতুন এই আইন পাশ হওয়ায় এখন থেকে সমকামীরা (গে ও লেসবিয়ান) বিয়ের পূর্ণ অধিকার পেলেন। একই সঙ্গে তারা সন্তান দত্তকও নিতে পারবেন।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে এর আগে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লুক্সেমবার্গ, ফ্রান্স, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সমকামী বিয়েকে বৈধতা দেয়।খবর বিবিসি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ