রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমেরিকায় নাইট ক্লাবে গোলাগুলি, আহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমেরিকার আরকানসাস প্রদেশের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। খবর দ্য গার্ডিয়ানের।

এ ঘটনায় ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার স্থানীয় সময় ভোরে আরকানসাসের লিটল রক এলাকার পাওয়ার আল্ট্র লাউঞ্জে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে লিটল রক পুলিশ টুইটারে জানায়, ঘটনাটির সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই।

টুইটারে আরো জানানো হয়, নাইট ক্লাবে কনসার্ট চলাকালীন ওই হামলা চালানো হয়। ভোরের দিকে সেই কনসার্ট যখন শেষ হয়ে আসছে, তখনই কোনো এক কারণে ঝামেলা সৃষ্টি হয়।

উত্তেজিত হয়ে একজন গুলি চালাতে শুরু করেন। এতে অনেকেই ক্লাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এসময় এক কিশোরসহ অন্তত ১৭ জন আহত হন।

সবশেষ আপডেটে পুলিশ জানায়, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ