শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আইসিইউতে আল্লামা মোস্তফা আল-হুসাইনী; দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসপাতাল থেকে মোহাম্মদ রাকিব হাসান : বিশিষ্ট আলেম ও সুবক্তা শায়খুল হাদীস আ্ল্লামা মোস্তফা আল-হুসাইনী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত আল-কারীম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

আজ সকাল ১০টায় তাকে ঢাকার যাত্রারাবাড়ীতে আল-কারীম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। হাসপাতালে উপস্থিত তার বড় ছেলে মাওলানা সিদ্দীক আহমাদ সাহেব আওয়ার ইসলামকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার পিতা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। হঠাৎ ঈদের ২/৩ দিন আগে শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে নোয়াখালীর মাইজদী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি ড. মহিউদ্দীন হুমায়ুন কবির চৌধুরীর অধীনে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে ডাক্তার তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন।

আল্লামা মোস্তফা আল হুসাইনীর চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করেছে। টিমের সদস্যবৃন্দ হলেন ড. এ কিউ এম মোবিন, ড. পরিতোষ কুমার সরকার, ড. গোলাম মাহফুজ রাব্বানী, ড. মমতাজ হুসাইন ।

কওমি মাদরাসায় একই ভর্তি পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে: যোবায়ের আহমদ চৌধুরী

তারা জানান, তিনি কিডনী সংক্রামক জটিলতা, হাইপার টেনশন (পেশার ), ডায়েবেটিকস ও রক্ত সংক্রামন ব্যাধিতে আক্রান্ত।তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্যের উন্নতী লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

ফজিলতে পাশ না করলে এবার থেকে দাওরা পরীক্ষা দেয়া যাবে না

উল্লেখ্য, আল্লামা মোস্তফা আল হুসাইনী ঢাকার রামপুরার জামিয়া কারীমিয়াসহ দেশের বিভিন্ন মাদরাসায় মুহাদ্দিস ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নোয়াখালী জামিয়া উসমানিয়ার মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ