রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঈদযাত্রায় ৩১১ জন নিহত; আহত ৮৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, এবারের ঈদযাত্রায় সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ৩১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮৬২ জন।

জানা যায়,  কেবলমাত্র সড়ক-মহাসড়কেই ২০৫টি দুর্ঘটনার ঘটে। এতে ২৭৪ জন নিহত হন। এ ছাড়া নৌ-পথে ১টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে এবং রেলপথে ট্রেনে কাটা পড়ে পূর্বঞ্চলে ২৫ জন ও পশ্চিমাঞ্চলে ৯ জনসহ মোট ৩৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানিয়েছে।

সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিবছর ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় গত চার বছর ধরে বিষয়টি তারা পর্যবেক্ষণ করে আসছেন। এবারের ঈদে রেশনিং পদ্ধতিতে ছুটি থাকায় ঈদ যাত্রায় খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বেড়েছে। ফলে বেড়েছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণও।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটিরিং সেলের সদস্যরা ২২টি জাতীয় দৈনিক, ৬টি আঞ্চলিক দৈনিক, ১০টি অনলাইনে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

উল্লেখ্য, গত বছর ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা ঘটে ১২১টি। এতে নিহত হয় ১৮৬জন। এবারের নিহতের সংখ্যা গত বছরের চেয়ে ৮৮জন বেশি। গত বছর আহত হয় ৪৪৬জন এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬২ জনে।

১১০ বছর বয়সেও নবীর ঘরের পরিচর্যা করছেন শায়খ ইবরাহিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ