বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদি আরবেই দাফন করা হবে মুফতি নাসরুল্লাহ বদরকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রিয়াদে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে শাহাদাত বরণকারী মুফতি নাসরুল্লাহ বদরের জানাজা ও দাফনের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবেই তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং জান্নাতুল বাকি অথবা জান্নাতুল মুআল্লায় তাঁকে দাফন করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি নাসরুল্লাহর আপন ছোট ভাই মাওলানা আতিকুল্লাহ।

এর আগে মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকেও প্রথমে লাশ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, লাশ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে, তা দেশে ফিরিয়ে আনার উপযোগী অবস্থায় নেই।

সব দিক বিবেচনা করে শহীদের পরিবার আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। পরিবারের এ সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরাও।

এদিকে, মহানবী হজরত মুহাম্মদ সা.-এর পবিত্র ভূমিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের দাফন নিশ্চিত করতে রাষ্ট্রীয় সম্মাননা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতা কামনা করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ