রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ফসল ভালো হওয়ার আশায় কুমির বিয়ে করলেন সিটি মেয়র (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিতে ভালো ফসল হবে, জেলেরা মাছ পাবে এলাকায় শান্তি আসবে সেই আশায় নিজের পোষা কুমিরকে বিয়ে করলো মেক্সিকোর এক সিটি মেয়র।

কুমিরকে বিয়ে করার এমন অদ্ভুত কাণ্ডটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে জেলেদের শহর হিসেবে পরিচিত সান পেদ্রোত হুয়ামেলুলায়।

সান পেদ্রো’র মেয়র  ভিক্টর আগুইলার বলেন, ‘স্থানীয় বাসিন্দারা তাকে রাজকুমারী বলে ডাকে। তাই আমি আমি রাজকুমারীর স্বামীর ভূমিকায় অভিনয় করছি।’

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিরের একটি বাচ্চার গায়ে বিয়ের পোশাক জড়ানো। এটিকে হাতে নিয়ে নাচছেন মেয়র ভিক্টর। শুধু নাচ নয়, তিনি চুমুও খাচ্ছেন কুমিরের ঠোঁটে! আর কুমির ও মেয়রকে ঘিরে নাচ-গান করছেন স্থানীয় বাসিন্দারা।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ১৭৮৯ সাল থেকে কুমিরকে বিয়ে করার এই ঐতিহ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলে আসছে। তাদের ধারণা, এই বিয়ের ফলে ভালো ফসল ফলবে, জেলেরা অনেক মাছ পাবে এবং জীবনে সমৃদ্ধি আসবে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

https://www.facebook.com/Reuters/videos/1548049141882103/

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ