রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে এবার বিজেপি নেতার বিরুদ্ধে চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে আবারও চলন্ত বাসে নারী ধর্ষিত হয়েছে। অভিযুক্ত ধর্ষক বিজেপি নেতা রবীন্দ্র বওয়ানথাড়। অভিযোগ চলন্ত বাসে যাত্রীদের সামনে ওই নারীকে ধর্ষণ করা হয়।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চন্দ্রপুর এলাকায়।  ঘটনার পর থেকেই ধর্ষক বিজেপি নেতা পলাতক।

জানা গেছে, বাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বিজেপি নেতার যাবতীয় কাণ্ডকারখানা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, অন্যান্য যাত্রীদের সামনেই এক মহিলাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন রবীন্দ্র বওয়ানথাড়ে। অশালীন অবস্থায় ওই মহিলার সঙ্গে ধরা পড়েছে তার ছবি। আর সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়ার পরই বিজেপি নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা নারী।

লিখিত অভিযোগ ওই জানান, ওই নেতাকে তিনি আগে থেকেই চিনতেন। তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। এমনকী ওই নেতা মহিলাকে বিয়ের করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ভাল চাকরির ব্যবস্থাও করে দেওয়ার কথাও বলেছিলেন।

কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি। বরং যাত্রী ভর্তি বাসে তাকে ধর্ষণ করেন বলেই পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। ঘটনার পর থেকে ওই যুব নেতাকে খুজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে মহারাষ্ট্রের বিজেপি দলীয় কোনো নেতাই কোনো প্রকার মন্তব্য করতে চাননি। এমনকী ঘটনায় বিজেপি নেতা যুক্ত থাকায় পুলিশও মুখে কুলুপ এঁটেছে। অবশ্য পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ