বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ফরহাদ মজহার নিজেই বলেছেন সরকারকে বিব্রত করতেই তাকে অপহরণ করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে।

সাহিত্যিক ফরহাদ মজহার নিজেই বলেছেন, দেশ-বিদেশে সরকারকে বিব্রত করার জন্যই তাকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভারব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগে সদস্য সংগ্রহ অভিযান চলছে, কোনও জামাত-শিবির নেতাকর্মী যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

ওভারব্রিজ উদ্ধোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন দেড় বছর সময়ে এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এই ওভারব্রিজের কাজ সম্পন্ন করেন।

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ