বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

পৃথিবীতে কোনো সরকারই চিরস্থায়ী নয় : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আর অন্যদিকে বিরোধী দলগুলোকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছেন না।’

তিনি আরো বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে কখনোই কোনো সরকার চিরস্থায়ী ছিলো না, থাকবেও না।’

শুক্রবার রাতে ঠাকুরগাঁও পৌরসভা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকেও এই ঠাকুরগাঁওতে আমাদের সদস্য সংগ্রহ অভিযান, তার জন্য যে মাইক বের করা হয়েছিল। সে মাইকও প্রশাসন নিয়ে গেছে। এ অবস্থা কেন?’

মির্জা ফখরুল আরো বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু হতে হবে। নির্বাচনকে অবাধ হতে হবে। সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে এবং বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য সরকারকে বাধ্য করতে হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ