রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অগ্নিকান্ডে বাবা লাফ দিয়ে জীবন রক্ষা করলেও মা ও তিন শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গ্রেটার ম্যানচেস্টার পুলিশের বরাত দিয়ে প্রধান ইংরেজী দৈনিকগুলো জানায়, গ্রেটার ম্যানচেস্টারের বুলটন শহরের রচমন্ড স্ট্রিটের একটি ঘরে অগ্নিকান্ডের ঘটনায় মা ও তিন শিশুর করুন মৃত্যু হয়েছে শনিবার।

বিবিসি জানায়, শনিবার সকাল ৯টায় এই অগ্নিকান্ডে ঘটে। অগ্নিকান্ডের সময় এক ব্যক্তি বিল্ডিং এর প্রথম তলার জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করতে পারলেও ঘরে থাকা এক মা ও তার তিন শিশু সন্তানের মৃত্যু হয়। আগুনে ঘটনাস্থলেই একটি শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে মা ও অপর দুই সন্তানের মৃত্যু ঘটে। শিশুদের সকলেরই বয়স ১৩ বছরের কম।

প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, বেঁচে যাওয়া ব্যক্তির নাম জুবায়ের। প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আরো জানা যায়, এটি খুবই ভয়াবহ অবস্থা ছিল, অনেকে দেখেছেন তাদের বের করে আনতে এবং তাদের বাঁচানোর চেস্টা করা হচ্ছিল।

চারটি ফায়ার ইঞ্জিন ও উদ্বারকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও মৃত পরবারের সম্পকে তেমন কোন তথ্যে জানতে পারেনি মিডিয়া ও পুলিশ। তবে ধারণা মতে, এরা সবাই একই  মুসলিম পরিবার ও বাঙ্গালী হতে পারেন বলে মনে করা হচ্ছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ