রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আবারও লন্ডনের এক মার্কেটে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও অগ্নিকাণ্ডের শিকার হলো লন্ডন। এবার ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। গত রাতে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ওই মার্কেটের বেশির ভাগ অংশ। কয়েক মাইল দূর থেকেও আকাশে দেখা যাচ্ছিল আগুনের শিখা।

লন্ডন ফায়ার ব্রিগেড বলেছে, তারা মধ্যরাতের সামান্য আগে ওই ঘটনাস্থলে ১০টি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেসব ছবি প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে আগুনের ভয়াবহতা। অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তারা কয়েক মাইল দূর থেকে আগুন ও ধোয়া দেখতে পেয়েছেন। ওই মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন জ্বলছে এর ছাদেও। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

প্রত্যক্ষদর্শী হোয়ান রিবস (২৪) বলেছেন, আমরা পুলিশকে খবর দিয়েছি। কারণ, এ এক ভয়াবহ আগুন। দাউ দাউ করে আগুন আকাশের দিকে উঠে যাচ্ছিল। তা ছাড়া তা ছড়িয়ে পড়ছিল আশপাশে। দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছিল আগুন। লোকজন শুধু তাকিয়ে দেখছিল। এক পর্যায়ে আতঙ্ক দেখা দেয় যে, ভবনটি যেকোন সময় বিস্ফোরিত হয়ে ধসে পড়তে পারে। এর ভিতরে রয়েছে কিছু রেস্তোরাঁ ও কিচেন। ফলে সেখানে দাহ্য পদার্থ থাকার সম্ভাবনাই বেশি। ফলে সেখান থেকে আগুন আরও বেগ পেয়ে ভবনটি ধসে পড়ার আশঙ্কায় পেয়ে বসে সবাইকে।

ওদিকে অগ্নিনির্বাপনের পাশাপাশি অন্যান্য জরুরি সেবা দানকারী বিভাগগুলোকে ডেকে পাঠানো হয়েছে। তবে লন্ডন এম্বুলেন্স সার্ভিস বলেছে, তারা কাউকে চিকিৎসা দেয় নি। রাত ৩টা ২০ মিনিটের দিকে অগ্নিনির্বাপকরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। কিন্তু অনেক স্থানে এখনও আগুন জ্বলছে। কি কারণে এ অগ্নিকা- তা জানা যায় নি।

লন্ডনের ৩ মসজিদে হামলার হুমকি দিয়ে চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ