বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চিকনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশন ব্যর্থ: অধ্যক্ষ ইউনুস আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ঢাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ব্যর্থ হয়েছে দুই সিটি করপোরেশন।

সামান্য বৃষ্টি হলেই পুরো ঢাকা পানিবন্দি হয়ে পড়ে। জলাবদ্ধতার পাশাপাশি বর্ষা মৌসুমে রাস্তাখনন করে নগরবাসীর জীবনযাত্রা চরম দূর্বিষহ করে তোলা হচ্ছে। নাগরিক জীবনে নেমে এসেছে চরম দু:খ-দুর্দশা।

তিনি বলেন, চিকনগুনিয়ায় প্রকোপ ও কুকুরের জালাতন থেকে নগরবাসীকে বাঁচাতে ব্যর্থ হয়েছে দুই মেয়র। সভায় তিনি অবিলম্বে চিকনগুনিয়ায় প্রতিরোধে আরে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

গতকাল (রবিবার) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, সহ- সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

সভায় চিকনগুনিয়ায় আক্রন্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং এর প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে আগামী ১৯ জুলাই নগর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ