রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাপানের যে দ্বীপ এবং উপাসনালয়ে নারী প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধুনিক বিশ্বে নারী জাগরণের এই সময়েও এমন ধর্মীয় উপাসনালয় আছে যেখানে নারীর প্রবেশ নিষেধ। পশ্চিমারা যেখা নে নারী অধিকারের নামে নারীদের রাস্তায় নামিয়ে এনেছে সেখানে তাদেরেই নাকের ডগায় এমন পুরনো কুসংস্কার ভাবিয়ে তুলছে বোদ্ধা মহলকে।

ওকিনোশিমা দ্বীপ জাপানের প্রাচীন একটি ধর্মীয় স্থান। দ্বীপটিকে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে।

ওকিনোশিমা দ্বীপে রয়েছে ওকিতসু উপাসনালয়। যেটি নির্মিত হয়েছিল সপ্তদশ শতকে সমুদ্রে নাবিকদের সুরক্ষায় প্রার্থনার জন্য।

[caption id="" align="alignnone" width="660"]প্রতি বছর মাত্র ২০০জন দর্শনার্থী ওই দ্বীপে যেতে পারেন ওকিনোশিমা দ্বীপ, প্রতি বছর মাত্র ২০০জন দর্শনার্থী ওই দ্বীপে যেতে পারেন।[/caption]

জাপানের এই ধর্মীয় উপাসনা দ্বীপে মহিলাদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।পুরুষদের যাওয়ার ব্যাপারেও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। ওই দ্বীপে পা রাখার আগে পুরুষদের জামাকাপড় খুলে রাখতে হয়, বিশেষ পদ্ধতিতে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয়।

দ্বীপ ছেড়ে যাওয়ার সময় সেখান থেকে তাদের কোনও স্মারক বা স্মৃতি নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয় না। এমন কী ওই দ্বীপে যাওয়ার পর কী ঘটেছে, সেটাও তারা অন্য কাউকে বলতে পারেন না।

তবে 'জাপান টাইমস' পত্রিকা বলছে, উপাসনালয়টি নির্মাণের অনেক আগে থেকেই সমুদ্রগামী জাহাজের নিরাপত্তার জন্য ও কোরিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য সেখানে প্রার্থনা করার চল ছিল।

বিদেশ থেকে আনা হাজার হাজার শিল্পসামগ্রীও পাওয়া গেছে ওই দ্বীপ থেকে। কোরিয়া উপদ্বীপ থেকে আনা বহু সোনার আংটিও তার মধ্যে ছিল।

দর্শনার্থীরা বছরের মাত্র এক দিনই ওই দ্বীপে যেতে পারেন। প্রতিবছর ২৭ মে একদিনের জন্য প্রবেশ করতে পারেন ওকিনোশিমা এবং উপাসনালয়ে। তাও আবার দর্শনার্থী সংখ্যা ২০০ ছাড়াতে পারবে না, এবং পুরনো সব রীতিনীতি অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ