শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছেন ৫৮ সাংস্কৃতিক ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫৮ জন সাংস্কৃতিক কর্মীকে (শব্দ সৈনিক) মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আজ-কালের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

জানা গেছে, এ তালিকায় মহান মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এমআর আকতার মুকুলসহ রয়েছেন চলচ্চিত্রকার সুভাষদত্ত ও কণ্ঠশিল্পী ফকির আলমগীর।

স্বীকৃতি পেতে যাওয়া ৫৮ জন সাংস্কৃতিক কর্মী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং মুক্তিযুদ্ধকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের হয়ে কাজ করেন।

স্বীকৃতি পেতে যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- তিমির নন্দী, নাট্যশিল্পী জহুরুল হক, মুশতারি শফি, খন্দকার রাজু আহমেদ, কণ্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন মাহজাবিন বেগম (কুইন), পরিতোষ কুমার সাহা, আজহারুল ইসলাম, আবু নওশের, সারোয়ার জাহান, রেজওয়ানুল হক (মৃত), হযরত আলী বয়াতি (মৃত), মঞ্জুশ্রি নিয়োগী, মৃণাল ভট্টাচার্য্য, প্রবাল চৌধুরি (মৃত), উমা খান, কল্যাণী ঘোষ, সুজিত রায়, গীতশ্রী চৌধুরি, এমকে কে সিদ্দিক, মোজাম্মেল হক, সাজেদা খাতুন, আমিরুল ইসলাম প্রধান, আবুল কালাম আজাদ, মোশাররফ হোসেন মশু, ধীরেন্দ্রনাথ নমদাস, শমসের আলী প্রধান (মৃত), মালা খুররম, শিবু রায়, শুক্লা ভদ্র, এনামুল হক, চিত্তরঞ্জন ভুইয়া, ফিরোজা চৌধুরি, যন্ত্রশিল্পী সুবল দত্ত (মৃত), মিলন ভট্টাচার্য্য, টেকিনিশিয়ান আমিনুল রহমান, অনুলিপিকার একরামুল হক চৌধুরি, মহিউদ্দিন আহমেদ, রেকর্ডিং সুপারভাইজার এএম শফিউর রহমান দুলু, অনুষ্ঠান সংগঠক মেজবাহ উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম (অনু ইসলাম), আ ম শারফুজ্জামান প্রমুখ।

সমাধিকার থেকে মুক্তি চাচ্ছে পশ্চিমা নারীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ