শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জামিয়াতুস সালাম মদিনাবাগের সবক উদ্বোধনে আসছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসার নতুন বছরের সবক উদ্বোধন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং উদ্বোধনী সবক প্রধান করবেন গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

নতুন বছরের পাঠ্যক্রম শুরু উপলক্ষে মাদরাসায় বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন নন্দিত কথা সাহিত্যিক, বিশিষ্ট লেখক, গবেষক ও আলেম মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও আলেম, আইয়ুব বিন মঈন।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসার মুহতামিম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এ সময় আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে জামিয়াতুস সালামে আবাসিক ব্যবস্থাপনায় বছরব্যাপী লেখালেখি বক্তৃতা ও সাংবাদিকতা কোর্সের উদ্বোধন করবেন আল্লামা মাহমুদুল হাসান।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ