শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

খুলনায় মাদরাসা উপাধ্যক্ষকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনায় মাওলানা আব্দুল হাই (৫৭) নামে এক মাদরাসা উপাধ্যক্ষের (ভাইস প্রিন্সিপাল) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলার কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি দাও উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল হাই কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত শেখ শহর আলীর ছেলে।

কয়রা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুল হাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি এনামুল জানান, নিহত আব্দুল হাইয়ের দুই স্ত্রী রয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার আগের দিনও তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ