মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে আলিমে বাদ পড়া শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫-২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণিতে ভর্তি হয়েও যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য বিশেষ বিবেচনায় আবার রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদরাসাপ্রধানেরা তাদের প্রতিষ্ঠানের বাদ পড়া শিক্ষার্থীদের তথ্য অনলাইনে eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।

বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ তারিখ পর্যন্ত। সোনালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। নতুন শিক্ষার্থীদের তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ তারিখ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি বাবদ সর্বমোট ৬৮৫ টাকা ও অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫০ টাকা পাঠ বিরতি (ব্রেক অব স্টাডি) ফিসহ মোট ৮৩৫ টাকা জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই বিশেষ সুযোগে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। তবে আগে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য ডিলিট করার সুযোগ থাকবে না। বর্তমানে আগে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধনের প্রক্রিয়া চলমান।

মাদরাসাপ্রধানগণকে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এ প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সতর্কতার সঙ্গে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ