বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাড়ে ৯ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে দুর্নীতির অভিযোগে সাড়ে ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির এক আদালত। বুধবার দেশটির এক আদালত এ রায় দেয়।

তবে বুধবার নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে এ রায় প্রত্যাখ্যান করেছেন তিনি। তার আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত তিনবছর ধরে লুলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্তের শিকার।  তাকে দোষী করা যায় এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং তার নির্দোষিতার পক্ষে যে সব প্রমাণ দেওয়া হয়েছে তা বারবার উপেক্ষা করে আসা হচ্ছে।’

জানা গেছে, ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। ব্রাজিলের জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের কাজ পাইয়ে দেওয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। এই অর্থ সমুদ্র তীরে তার একটি অ্যাপার্টমেন্টের সৌন্দর্য্য বর্ধনের কাজে ব্যয় হয়েছে।

প্রেসিডেন্টের সমর্থকদের দাবি আগামী বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন লুলা। সে জন্য নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
খবর বিবিসি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ