রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুদ্ধে ২২,৬০০ কোটি ডলারের ক্ষতি সিরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ছয় বছরের যুদ্ধে সিরিয়ার লাখ লাখ মানুষ নিহত হওয়া ছাড়াও ২২,৬০০ কোটি ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।

সোমবার বৈরুতে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক এ তথ্য জানিয়ে বলেছে যে, ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া সিরিয়া সংকটে কয়েক লাখ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী শরণার্থীতে পরিণত হয়েছে।

বিশ্ব ব্যাংক আরও বলেছে, যুদ্ধে সিরিয়ার বিভিন্ন এলাকার যে মারাত্মক ক্ষতি হয়েছে তাকে শুধুমাত্র দেশটির ‘অবকাঠামোর ক্ষতি’র গণ্ডিতে সীমাবদ্ধ রাখা যাবে না। বিশ্বব্যাংকের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক উপপ্রধান হাফেজ ঘানিম বলেন, যুদ্ধের কারণে সিরিয়ার সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি ধসে পড়েছে।

বিশ্ব ব্যাংকের করা হিসাব অনুযায়ী, বিদেশি মদদে সিরিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার পর থেকে দেশটির জিডিপি’র ক্ষতি হয়েছে ২২৬ বিলিয়ন ডলার যা সেদেশের ২০১০ সালে অর্জিত জিডিপি’র চারগুণ।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়ার যুদ্ধ যদি চলতি বছর শেষ হয়ে যায় তাহলে আগামী চার বছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি সংকট শুরুর আগের ৪১ শতাংশ পর্যন্ত অর্জন করতে সক্ষম হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ