সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় বিশ্ববিদ্যালযের অধিনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়েছে।

শনিবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন বেলা ২টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে মোট ৬৯৪টি কেন্দ্রে ১৬৭২টি ডিগ্রি কলেজের সর্বমোট দুই লাখ ১০ হাজার ২৮৭জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪। সংশ্লিষ্ট সকলকে যে কোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া রোববার ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব এবং ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

সূত্র জানিয়েছে, সকল পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://www.nu.edu.bd) পাওয়া যাবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ