বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


চাকরি জাতীয়করণ ও সংসদে ১০ পার্সেন্ট আসন সংরক্ষণের দাবি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের জন ১০ পার্সেন্ট আসন সংরক্ষণের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

আজ সোমবার ১৭ জুলাই সকাল ১১টায় বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের জন্য শিক্ষক-কর্মচারীদের বেতন টাকা থেকে ১০% টাকা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংগঠনের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, ২০০২ সালের পূর্বে যে সকল শিক্ষক-কর্মচরী অবসরে যেতেন তাদের কোন অবসর ভাতা দেওয়া হতো না। ২০০২ সনে তৎকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা চালু করা হয়। সরকার তখন অবরস সুবিধা বোর্ডে ৮৯ কোটি টাকা প্রদান করে এই সুবিধা চালু করেন।

পরবর্তীতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে কল্যাণ ট্রাষ্টের জন্য ২% এবং অবসর ভাতার জন্য ৪% মোট ৬% শিক্ষকদের বেতন থেকে প্রতি মাসে কর্তন করার গেজেট প্রকাশ করে যা মহান জাতীয় সংসদে পাশ হয়।

কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট থেকে টাকা পেতে হলে এখন রাজনৈতিক পরিচয় লাগে, সরকারি দলের মন্ত্রী, এমপিদের সুপারিশে তারা আবেদন জমা দিয়েই টাকা নিয়ে যায়। বিষয়টির আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, এ অবস্থায় হঠাৎ করে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের জন্য ১০% চাঁদা কেটে নেয়ার আদেশ জারী হওয়ায় আমরা বিস্মিত হয়েছি।

এতদিন ৬% টাকা দিয়ে এই সুবিধা দেয়া হতো। এখন অতিরিক্ত ৪% টাকা শিক্ষকদের প্রকৃত প্রতিনিধিদের সাথে আলোচনা না করে নাম সর্বস্ব ও প্যাড সর্বস্ব শিক্ষক সমাজে অপরিচিত তথাকথিত নেতাদের সাথে আলোচনা করে কর্তন করা অযৌক্তিক, অমানবিক ও অন্যায়। আমরা এই টাকা কেটে নেয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।

অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে মহান জাতীয় সংসদে শিক্ষকদের জন্য আসন সংরক্ষিত থাকতে হবে। বর্তমানে রাজনৈতিক দলগুলো রাজনীতির বাইরে থেকে যে সকল ব্যক্তিদের টেনে নিয়ে আসেন তাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যারা কেউ কেউ স্কুলের গণ্ডিও পার হতে পারেনি। কিন্তু তাদের অর্থ-বিত্তের প্রভাবà