রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অনাহারে ভুগছে ৮০ হাজার রোহিঙ্গা শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। অনূর্ধ্ব পাঁচ বছরের এ সব শিশুর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলেও জানিয়েছে বিশ্বসংস্থা।

জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি আজ(সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে শোচনীয় পরিস্থিতি রয়েছে এসব শিশু এবং  আগামী ১২ মাসের মধ্যে ৮০ হাজার পাঁচশ’ শিশুকে মারাত্মক অপুষ্টি থেকে রক্ষার জন্য চিকিৎসা দিতে হবে।

ডব্লিউএফপির মুখপাত্র শিশুদের জন্য পরিস্থিতি খুবই শোচনীয়। দ্রুত ওজন হারানোয় শিশু দেহের প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা মারাত্মক বাধার মুখে পড়ে এবং এতে শিশু মারা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশটির প্রায় ৩৮ হাজার পরিবার অর্থাৎ ২ লাখ ২৫ হাজার আটশ’ মানুষ অনাহার এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানানো হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ