রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বন্যা প্রতিরোধে তিস্তায় হবে স্থায়ী বাঁধ: ত্রাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা প্রতিরোধে তিস্তায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর সিন্দুর্না বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ খুবই সাহসী। কারণ পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে চাষাবাদে ঝুঁকে পড়ছেন তারা। যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। সেই সঙ্গে জেলায় যাতে বন্যা না হয় সেজন্য তিস্তা নদী খনন করে চিরস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, তিস্তা নদী থেকে বাঁচতে হলে তিস্তায় বাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ নির্মাণ হলে এলাকার মানুষকে আর রিলিফ চাওয়া লাগবে না। বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আহবান জানান।

দুর্যোগে মানুষের পাশে থাকতেন মুহিউদ্দীন খান

ত্রাণবিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।

এছাড়া বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, জেলা পুলিশ সুপার রশিদুল হক, সংরক্ষিত মহিলা সংসদ সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলার চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল হক প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ