শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

লন্ডনে বাংলাদেশ বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৮ জুলাই মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের কাছাকাছি এ সেমিনার অনুষ্ঠিত হবে।

হাউস অব লর্ডসে এর আগেও এ ধরনের বেশ কয়েকটি সেমিনার হয়েছে । এবারের সেমিনারের আয়োজক হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড কার্লাইল। আগে এই সভা ডাকতেন লর্ড এভাবেরি। তিনি মারা যাওয়ার পর থেকে লর্ড কার্লাইল এই সভা ডাকেন ।

সেমিনারে বাংলাদেশ থেকে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে । জানা গেছে, আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাক্তার দিপু মনিসহ জ্যেষ্ঠ নেতারা।

অপরদিকে বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ সিনিয়র নেতারা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ