রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শাবানার অর্থায়নে নির্মিত হলো মসজিদ ও মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শাবানা চলচ্চিত্র ছেড়েছেন বহু আগে। জীবনযাপনেও এসেছে মার্জিত ভাব। শালীন পোশাকে চলেন তিনি। এবার তিনিই নির্মাণ করলেন মসজিদ ও মাদরাসা।

আজ মঙ্গলবার শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলায় গিয়ে একটি মসজিদ উদ্বোধন ও কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় শাবানার সঙ্গে ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, খল-অভিনেতা মিশা সওদাগর।

খুলে দেওয়া হয়েছে আল আকসা মসজিদ

শাবানা অভিনয় ছেড়েছেন ১৯৯৭ সালে। এরপর থেকে তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। শুধু চলচ্চিত্রই নয়, কিছুদিন পর দেশও ছাড়েন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ২০০০ সালে। সর্বশেষ শাবানা যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন গত মে মাসে।

যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে চিত্রনায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ ও কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়।

মসজিদ ও কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধনের পর শাবানা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সকলের কাছে দোয়া চান।

তখন আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও মন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম, সাবেক এমপি আব্দুল হালিম প্রমুখ।

এদিকে, শাবানার স্বামী ওয়াহিদ সাদিক আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যশোর-৬ আসন থেকেই নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রাথমিক ক্যাম্পেইন চালাচ্ছেন। স্বামী সাদিকের জন্য সকলের সমর্থন চাচ্ছেন শাবানা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ