রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইরানের বিরুদ্ধে আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমেরিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এবারের নিষেধাজ্ঞায় ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ আমেরিকায় থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে এই কড়া বার্তা দেয়া হয়েছে যে, দেশটির কথিত ‘উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ’ মেনে নেবে না আমেরিকা।

ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে বলে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে নিশ্চিত করার একদিন পর ইরান বিরোধী নয়া নিষেধাজ্ঞা আরোপ করা হলো। গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো কংগ্রেসকে জানায়, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করে যাচ্ছে। এর তিনমাস পর সোমবার আবারো বিষয়টি নিশ্চিত করল হোয়াইট হাউজ।

ওই সমঝোতায় ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর উল্টো পথে হাঁটছে আমেরিকা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ