বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ধর্ষণের পর খুনের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে ধর্ষণের পর খুনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ।

বুধবার রাতে কদমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলছেন, গ্রেপ্তার ওই পাঁচজন ধারাবাহিকভাবে ওই ধরনের অপরাধ ঘটিয়ে আসছিল বলে তাদের সন্দেহ।

বুধবার রাতে ফতুল্লা, ডেমরা শ্যামপুরসহ ঢাকার দক্ষিণ অংশের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বা অভিযানের বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি।

ওসি জানান, গত ১৮ জুন কদমতলী থানার নামা শ্যামপুর এলাকার এক বাসা থেকে এক গৃহবধূর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেন তারা। এরপর ১০ জুলাই ওই এলাকাতেই আরেক নারীর লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাদের দুজনকেই হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। আমরা দুটি ঘটনায় ওই পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছি। তারা একটি চক্র বলে মনে হচ্ছে, যারা ধারাবাধিকভাবে এ রকম ধর্ষণ ও হত্যা চালিয়ে আসছিল। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে বিষয়টি স্পষ্ট হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, ধর্ষণের পর খুন করা হয়েছে- এমন দুটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কদমতলী এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ডিএমপির মিডিয়া সেন্টারে সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আট বছর ধরে সৎ বাবার ধর্ষণের শিকার বালিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ