বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ফিলিপাইনে মুসলিমদের অধিকতর স্বায়ত্বশাসন দিয়ে শান্তি চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গোষ্ঠিগুলো সরকারের সঙ্গে নতুন চুক্তিতে উপনীত হতে যাচ্ছে। ফিলিপাইনের মিন্দানাওয়ের শক্তিশালী মুসলিম গোষ্ঠি ‘মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট’ নতুন একটি চুক্তির খসড়া প্রস্তুত করেছে।

ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গোষ্ঠিগুলো মনে করছে, অধিকতর স্বায়ত্বশাসনের মাধ্যমে সরকারের সঙ্গে একটি শান্তিচুক্তি হতে পারে। চুক্তির মাধ্যমে মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করা সম্ভব হবে।

গত সোমবার সরকার ও মুসলিম জনগোষ্ঠির প্রতিনিধিগণ ফিলিপাইনের প্রেসিডেন্ট রাদরিগো দুয়ার্তের কাছে খসড়া চুক্তির অনুলিপি হস্তান্তর করেছেন।

২০১৪ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তির অধীনে করা নতুন এ চুক্তি দেশের দক্ষিণাঞ্চলে মুসলিমদের স্বায়ত্বশাসনের পরিধি আরও বিস্তৃত ও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের ভাইস চেয়ারম্যান গাজালি জাফর ম্যানিলার প্রেসিডেন্ট ভবনে খসড়া চুক্তিপত্র অর্পণের সময় নতুন চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এ চুক্তি ফিলিপিন সমাজকে ক্ষত-বিক্ষত করা সংঘাতের সর্বোত্তম প্রতিষেধক।’

চুক্তিপত্র গ্রহণের সময় ফিলিপাইনের প্রেসিডেন্ট রাদরিগো দুয়ার্তে বলেন, ‘এ চুক্তির মাধ্যমে দীর্ঘ সংঘাত ও বিভক্তির পর রিপাবলিক অব ফিলিপাইন অভিন্ন সমাজ গঠনে সক্ষম হবে।’

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ