রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সংকট সমাধানে সংলাপের আহ্বান কাতার আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি কাতার সংকট সমাধানের জন্য সংলাপ ও আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

তিনি বলেন, সমাধান হতে হবে কাতারের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে।

সংকটকালীন পরিস্থিতিতে জনগণের উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে আল থানি কাতারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের জন্য সৌদি জোটের নিন্দা জানান। সেই সাথে এ পরিস্থিতিতে জনগণের স্বাভাবিক আচরণের প্রশংসা করেন তিনি। তিনি আরো বলেন, এখন সরকার ও জনগণের সাথে রাজনৈতিক মতপার্থক্য অব্যাহতি দেয়ার সময় এসেছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের সাথে আঁতাত ও ইরানের সাথে সম্পর্কের জেরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে। এসময় সৌদি জোট ১৩ দফা শর্ত দিলেও কাতার তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে সেই শর্ত থেকে পিছু হটে ৬ দফা শর্তে নেমে আসার ইঙ্গিত দিলে কাতারের আমির সংকট নিরসনে আলোচনার আহ্বান করলেন।

কাতারের ওপর ১৩ শর্ত বাতিল করে নতুন ৬ শর্ত সৌদির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ